Skip to main content

Posts

Showing posts with the label প্রকাশিত গতি দৈনিক পত্রিকা শিলচর ১৩-০৮-২০২৫

সুপাঠ্য প্রবন্ধ সংকলন ‘দিগ্‌দিগন্ত’

সাহিত্যসৃষ্টির ক্ষেত্রটিতে প্রবন্ধ একটি বিশেষ স্থান অধিকার করে রয়েছে যুগ যুগ ধরে। এ নিয়ে এক ধরনের বিতর্ক বা বলা ভালো রসিকতাও প্রচলিত আছে সাহিত্যসমাজে যে- গল্প, কবিতা, উপন্যাস কিংবা নাটক ইত্যাদির রচনায় যে সৃষ্টিশীলতার প্রয়োজন - প্রবন্ধের ক্ষেত্রে তা নেই। প্রবন্ধ হচ্ছে ইতিপূর্বে বিদ্যমান তথ্যাদির আহরণ ও উপস্থাপন। কথাটি আসলে একেবারেই গ্রহণযোগ্য নয়। বরং এর বিপরীত বলা হলেও আপত্তির কিছু নেই। প্রবন্ধ রচনার ক্ষেত্রে তথ্যাদি আহরণের বাইরেও রয়েছে তার যথোপযুক্ত উপস্থাপন বা প্রতিস্থাপন যেখানে সৃষ্টিশীল বয়ানে সজ্জিত ও পাঠকের কাছে গ্রহণযোগ্য করে তোলার দায় রয়েছে একশভাগ। সেই দায় যথাযথ পালনের মাধ্যমেই এক একটি প্রবন্ধ হয়ে ওঠে সাহিত্যের অঙ্গনে এক একটি মূল্যবান দলিল। তাই কবি, গল্পকারদের পাশাপাশি একজন প্রাবন্ধিকও যে সাহিত্যক্ষেত্রে সমমানবিশিষ্ট স্রষ্টা এতে কোনও সন্দেহ থাকার কথা নয়। প্রবন্ধ রচনার এই কলাকৌশল ও শৈলীর এক যথাযথ নিদর্শন অনুধাবন করা গেল উত্তরপূর্বের বরাক উপত্যকার হাইলাকান্দি থেকে প্রকাশিত প্রাবন্ধিক মানিক চক্রবর্তীর প্রবন্ধ সংকলন ‘দিগ্‌দিগন্ত’তে। ১৫৬ পৃষ্ঠার পেপারব্যাকে ১৪৪ পৃষ্ঠা জুড়ে রয়েছে মোট ...