নদী তুমি আমি বয়সের সাথে রূপ পাল্টাই নদী ঋতুর সাথে। ঝাঁপিয়ে পড়েছি তার উদোম বুকে সন্তরনের নবিশ যখন - কুল ছাপানো উদ্বৃত্ত তটে , যেন কাঁখে ধরা এক বেষ্টিত সন্তান। এর পর ভরা শ্রাবনে মদমত্ত যৌবন প্লাবনে জলকেলিতে গেয়েছি প্রেমের গান , নদী আমায় দিয়েছে উপহার উজাড় করা ভালোবাসায় সন্তানসুখ প্রতিদানে নিশ্চিত পরপার । আজও তাই অমোঘ আকর্ষণে ছুটে চলি নদীর পানে , নিয়ে পিতৃহৃদয়ের যত কৃতজ্ঞ ভালো লাগা। নারী , তুমি নদী হয়ে স্থাপন করো ভালোবাসার অপার সুখের বিশ্ব। কালহীন ঋতুমতী স্রোতে - ঋতুহীন অবিরত।
স্বপ্নের ফেরিওয়ালা