বাঘজান থেকে আমাজন বাঘজান থেকে আমাজন , ঠা ঠা রোদ্দুর , ধূ ধূ প্রান্তর । লালসা লোলুপ উন্মাদ মন উঁচু - আরোও উঁচু সোপান । এবার বেলা প্রত্যাঘাতের , বনে এবার নামবে ছায়া - আগের মতো । সময় চাই খানিক আরো পূর্ণ বিনাশ শেষে প্রোথিত হবে ' নব বসন্তের দানের ডালি ', অঙ্কুর বীজ নির্বিঘ্নে হবে মহীরুহ । এবার ম্লান হবে যত দানব বুভুক্ষা - নিঃশেষিত স্বার্থপরের সমাগত ক্ষণ । ত্রিমাত্রিক প্রতিশোধে স্রষ্টা আবার মগ্ন আপন সৃজনে , আবার ফুটবে ফুল - বাঘজান - আমাজনে ।
স্বপ্নের ফেরিওয়ালা