Skip to main content

Posts

Showing posts with the label গ্রন্থ আলোচনা ২২৪

দ্বৈত সম্পাদনায় মহৎ উদ্যোগ ‘উত্তর-পূর্বাঞ্চলে বাংলা সাহিত্যচর্চা (খণ্ডিত) - একটি প্রবন্ধ সংকলন’

জ্যাকেট কভারের দুই ব্লার্বে রয়েছে দুই সম্পাদকের সচিত্র পরিচিতি। উত্তরপূর্বের সমকালিক বাংলা সাহিত্যচর্চার স্বরূপ উদ্ঘাটনের লক্ষ্যে গবেষক, আলোচক ও সম্পাদক ড. বাপি চন্দ্র দাস ও নিত্যানন্দ দাস যে পদক্ষেপ নিয়েছেন তারই ফলস্বরূপ সম্প্রতি প্রকাশিত হয়েছে যে আলোচ্য গ্রন্থটি তার শিরোনামেই বর্ণিত আছে সেই উদ্দেশ্য যদিও এই বিশাল সাহিত্যবিশ্ব থেকে তুলে আনা মোট আঠারোটি গ্রন্থ বা রচনার আলোচনামূলক নিবন্ধের মাধ্যমে এই লক্ষ্যের কত শতাংশ পূরণ করা যায় সে বিষয়ে সন্দেহের অবকাশ রয়েছে নিশ্চিতভাবেই। তবু স্বস্তির বিষয় এই যে অন্তত মূল্যায়ন বা বহিরাঞ্চলে পরিচিতির এক মহৎ উদ্যোগ তো হাতে নেওয়া হয়েছে। এই উদ্যোগও যে প্রথম তাও নয়। ইতিমধ্যেই এই বিষয়ক আলোচনা বা বিশ্লেষণধর্মী প্রবন্ধনিবন্ধ তথা সংকলন প্রকাশিত হয়েছে। তবু এটাও সত্য এ নিয়ে যত কাজ হবে সবই আখেরে ফলদায়ক তথা আবশ্যক। উত্তরপূর্বের কবি-সাহিত্যিকদের সত্যিকারের মূল্যায়ন যে আজও বৃহত্তর সাহিত্যভুবনে যথাযথ মর্যাদায় হয়নি তাতে কোনও সন্দেহ থাকার কথা নয়। এমন একটি সংকলন গ্রন্থ প্রকাশ করা সহজ কথা নয় মোটেও। কারণ এর মাধ্যমে স্থান ও কালভিত্তিক সাহিত্যচর্চার এক ঐতিহাসিক মূল্যায়ন আবি...