Skip to main content

Posts

Showing posts with the label কবিতা - ১৬৩

পুরুষকার

পুরুষকার ---------------   পুরুষ তুমি কার ? নির্ভরতায় যে বাঁচে আজ, প্রজন্ম জুড়ে যে যোগান ধরে জীবনের অঙ্গীকার পুরুষ তো শুধুই তার। পুরুষ তুমি নীলকণ্ঠের যোগ্য উত্তরসূরী যুগ যুগ ধরে হলাহল পানে শিখেছো দুনিয়াদারি উদোর পিণ্ডি যেখানে আছে যত সব অভিযোগ সব কলঙ্ক নিতে হবে সব মাথা পেতে আজ বুধোর ঘাড়ের মতো। নীচ অধমের অসৎ কাজে যখন যেথায় হাহাকার, বিশ্ব পুরুষ তোমার ভাগে জুটবে শুধুই তিরস্কার। আজ পুরুষের দশটি হাত দশদিক সামলায়, যা ছিল - তার অনেক কিছুই আজ শুধু কাঠগড়ায়। ভাইফোঁটা শেষ বোনফোঁটা শুরু হাস্য রসের হাল ফ্যাশন, পুরুষ তুমি শুধু মাত্র - কল্পতরু আজ ভাসাও জলে পুরুষকার, ভাসাও যত প্যাশন সামলে যত বদনাম আর মিথ্যে কটাক্ষ আজকে পুরুষ তোমার জন্য হাজার নমস্কার।