Skip to main content

Posts

Showing posts with the label কবিতা - ৩৯

অনন্য মিছিল

অনন্য মিছিল শ্রীযুক্ত অনন্য ------------ হেঁটে যায় মিছিলের একেবারে মাঝখানে।  দীর্ঘ মিছিল – আদি থেকে অন্ত জীবন যাত্রার অনন্ত মিছিল। লক্ষ্যহীন, অজানা ভবিষ্যৎ - তবু ছুটে চলে নিরলস। বাঁধা হয়ে থাকে তার প্রতিটি পদক্ষেপ অজানা সুতোয়। সূত্রপাতে থাকে কল্পনার এক অদৃশ্য, অমোঘ হাত। অবাক মিছিলে মেলায় পা নতুন পদাতিক কিছু পা হারিয়ে যায় মিছিলের ফাঁকে – কেউ তা জানে না। অজস্র অমুক-এর স্রোতে আমিও মেলাই পা এক কার্তিকী মৃগশিরা থেকে আরেক অবিদিত বেহিসেবি ক্ষণ। আমার এপাশ-ওপাশ শুধু মিছিলের অগণিত পা কিছু অচেনা, অতিশয় কিছু চেনা। পা থেকে অবয়ব, কাঁধ, মাথা – মাঝে মাঝে কিছু বণ্টিত ব্যথা। মহামিছিলের ফাঁকে ভেসে উঠে কিছু সাদামাটা – কিছু রঙিন উপজীবনের ছড়ানো ছিটানো কিছু কোলাজ। আত্মোপলব্ধির কিছু সাক্ষাৎ দেব-মানব – আর কিছু অজানা ঈশ্বর। কিছু জ্যান্ত শ্বাপদ, কিছু অদেখা আত্মা। দেবীর প্রসাদী পানীয় আর – নিশ্চিন্ত আস্তানা – কাতরতায় অহরহ নেপথ্য দেবতার নিখাদ ভরসা। আলাদা নয়, মিছিলে এগিয়ে চলা আরোও অসংখ্য দ্বিপদের – হুবহু ছন্দ – চেনা বৃত্ত, চেনা পরিধি। অষ্ফুট আবোলতাবোলের পর আরোও এক মানবী মায়ের হাত ধরে এগিয়ে যাওয়া - মানবতার পাঠশা...