Skip to main content

Posts

Showing posts with the label কবিতা - ৩৩৯

ভুল

কিছু কথা ভুল হয়ে থেকে যায় আজীবন যাব কি যাব নার দোলাচলে থেকে গেল যারা ওপারে, বিশ্বাসে ভরসায় আজ তারা নিঃস্ব, নিরুপায়। এসেছিল যারা বাদুড়ঝোলা হয়ে বাঁচিয়েছে ইজ্জত, হারিয়েছে সঞ্চয় তবু তারা হারায়নি সম্ভ্রম। এসেছিল যে মেয়েটি কবির কল্পনায় কানে তার কর্ণফুলি, চোখে তার সুরমা আঁকা একদিন যার গরম চায়ের মায়ার চুমুক উথলে উঠেছে কবিতা জুড়ে, আজ চায়ের কাপে তুফান তুলেছে সে।   ভুলের সোপান হয়েছে যেখানে শেষ সেখানেই আছে সাপের মুখগহবর। আবার তবে শুরু হোক পথচলা   শূন্য থেকে উত্তরণের চলাচল ভেঙে যাক সব অলীক মায়ার ভুল কত আর মাপা যায় রোজ অন্ধকারে ঝুল ?