এভাবেই কখনো দিন কেটে যায় অলস, অকাজের কাজে নিষ্ফলা সময়। দিনশেষে সঞ্চয়ের ঘরে আস্ত একটি গোল্লা শিরায় উপশিরায় মাথা কুটে মরে নিরেট শূন্য। এক নিপাট অস্থিরতা খেলে বেড়ায় সর্বাঙ্গে সৃষ্টিহীনতার বিষাদ কালো গরজ - পোড়ায় শুধু। কেটেছে এমন কত তালহীন যাপন বেলা কত সুরহীন শব্দের দলছুট কালবেলা, এবার পাততাড়ি জুড়ে শ্রাবণধারার মতো আছড়ে পড়ুক সব যুগান্তরের সঞ্চিত অবহেলা। এত অবান্তর কথার পরে মনে হয় যেন আজ কিছুই তো হলো না বলা, জমে আছে সব কাজ সময় আছে তো - সাজাতে অফুরান কথামালা ? কেউ জানে না, ছুটছে কোথায় মানব জমিন মিছিল চলেছে অনিঃশেষ পথ ধরে - লৌহকপাট ভাঙার ছলে ভাঙছে অবিরাম পরম্পরা, ঐতিহ্য, উশৃঙ্খলতার লাগাম। কালের আবহে তিল তিল করে বদলে গেছে জীবন ধারা, অবয়ব, মনের বেড়ে ওঠা নতুন নয় কিছুই, আবহমানের এই তো ধারা নির্ধারিত পথ ধরে আমি তুমি সে ও সবাই চলেছি আপন ধারায়, পেছনে থেকে যায় অতীত। কেউ তাকায় পেছন ফিরে, কেউ সোজাপথে অলক্ষ্যে হারিয়ে যায় প্রবাহিত সময়ের গতিপথে। পিছুটান ঘিরে, পথের দাবি মেনে, ফিরে আসে অনন্ত কোলাজ - ছন্নছাড়া, এলোপাথাড়ি, আঁকাবাঁকা পথ ধরে - তবু আসে জ্বলন্ত আগুনের মতো নিখাদ সত্য ধরে আসে জীবনমুখী দিনযা...
স্বপ্নের ফেরিওয়ালা