বাংলা ভাষা - সাহিত্য চর্চার পাশাপাশি লিটল ম্যাগাজিন প্রকাশেও সমগ্র রাজ্যের সঙ্গে পাল্লা দিয়ে তরতরিয়ে এগিয়ে চলেছে উত্তর ত্রিপুরা জেলা । নৈসর্গিক জম্পুই পাহাড়ের পাদদেশে অবস্থিত এই জেলার একটি প্রত্যন্ত শহর কাঞ্চনপুর । সেখানেই বাস কিছু নিমগ্ন কবি - লেখকের যাঁরা প্রতিনিয়ত চাষাবাদ করে চলেছেন ভাষাসাহিত্যের । কথাকার দিব্যেন্দু নাথ তাঁদেরই একজন । পাহাড়ের খাঁজে খাঁজে নিহিত সৌন্দর্য ও তার গা বেয়ে নেমে আসা জলধারার প্রেমে আকণ্ঠ মজ্জিত এই মানুষটি শুধুই কথাকার নন , একজন কবিও । তাঁরই সম্পাদিত পত্রিকা - ‘ দোপাতা ’, যার ট্যাগলাইন হচ্ছে - ‘ দোপাতা একটি পাহাড়ি ছড়া … বহতা জীবনের ভাষাপাখির গান …’ । এখানে ছড়া অর্থে নিশ্চিতই ক্ষীণতনু জলধারার কথাই বলা হচ্ছে । সম্প্রতি প্রকাশিত হয়েছে এই পত্রিকার নবম বর্ষ , ষষ্ঠ সংখ্যা ২০২৬ । বিশেষ অণুগল্প সংখ্যা । সম্পাদকীয়তে এ নিয়ে আছে কিছু মনোরম কথাবাক - ‘… জম্পুই পাহাড় - এর নীল দুহিতা , প্রকৃতির সিংহাসনে বসে শিক্ষায় - দীক্ষায় রাজরানি । সে আলো শুষে নিলে কাঞ্চনপুরের আলো কমে যায় । শব্দও যেন নাদ হয়ে হাঁটে পাহাড়ঢালে । তার সুরেলা গন্ধ বেয়ে যে ক্ষীণধারাগুলি উপত্যকার খ...
স্বপ্নের ফেরিওয়ালা