বরিষ ধরা মাঝে এ তো নয় সকাল বেলার স্তোত্র কিংবা স্তব সারাটি যাপন বেলায় শুধু তোমাকেই যে স্মরি ধরার বুকে ধ্বস্ত পথ , বন্ধ দুয়ারে বদ্ধ মানুষ পাপের বোঝা কমাতে নেয় প্রকৃতি - প্রতিশোধ বড়াই যত , গর্ব যত - হয়েছে দিশেহারা ব্যর্থ হয়েছে মানব মনের হিংসা গরিমা আজ উঠছে বেজে শেষের গান ধরিত্রী মাঝে উঠছে জেগে ভয়ংকর সব শত্রু সর্বনাশা এবার নেহাত সুখ নয় প্রভু , দাও শুধু শান্তি এসো ফের আজ ধরার বুকে - আরেকটি বার আসুক ফিরে মানব ধর্ম , প্রকৃতি জীবে সেবা আরেকটি বার পড়ুক ঝরে অকুল শান্তি বারি - - - - - - -
স্বপ্নের ফেরিওয়ালা