বরিষ ধরা মাঝে
এ তো নয় সকাল বেলার স্তোত্র কিংবা স্তব
সারাটি যাপন বেলায় শুধু তোমাকেই যে স্মরি
ধরার বুকে ধ্বস্ত পথ, বন্ধ দুয়ারে বদ্ধ মানুষ
পাপের বোঝা কমাতে নেয় প্রকৃতি - প্রতিশোধ
বড়াই যত, গর্ব যত - হয়েছে
দিশেহারা
ব্যর্থ হয়েছে মানব মনের হিংসা গরিমা
আজ উঠছে বেজে শেষের গান ধরিত্রী মাঝে
উঠছে জেগে ভয়ংকর সব শত্রু সর্বনাশা
এবার নেহাত সুখ নয় প্রভু, দাও শুধু শান্তি
এসো ফের আজ ধরার বুকে - আরেকটি বার
আসুক ফিরে মানব ধর্ম, প্রকৃতি জীবে সেবা
আরেকটি বার পড়ুক ঝরে অকুল শান্তি বারি
- - - - - - -
Comments
Post a Comment