গোধূলি প্রেম সেদিন সকালে - দু ' চোখে ঘুমের আবেশ নিয়ে আমাকে যখন করলে বৃষ্টিভেজা , আর্দ্র আমার হৃদয় কপাট ভাসিয়ে দিল পিঞ্জরের ওই অচিন পাখি - দূর আকাশে । আমি জীবন জোড়া পাগলপনায় দাপিয়ে বেড়াই বিশ্ব জুড়ে । সিক্ত মনস্কামের স্বপ্নে যতই এগোই , মধ্যবেলার গণগণে আঁচ ততই আমায় পোড়ায় শুধু , এবার তবে ভৈরবীর এই সুরবাহারে আসুক ফিরে সন্ধ্যা বেলার সিক্ত সোহাগ তান ।
স্বপ্নের ফেরিওয়ালা