Skip to main content

Posts

Showing posts with the label ছোটপত্রিকা আলোচনা ১৮

উত্তর-পূর্বের বাংলা গল্পে সমৃদ্ধ পত্রিকা - ‘প্রবাহ’

কলিকাতা লিটল ম্যাগাজিন লাইব্রেরি ও গবেষণা কেন্দ্রের লিটল ম্যাগাজিন পুরস্কার প্রাপ্ত (২০২১) গবেষণাধর্মী লিটল ম্যাগাজিন ‘প্রবাহ’-এর বর্ষ ৩৪, সংখ্যা - ২, ডিসেম্বর ২০২১ (অগ্রহায়ণ ১৪২৮) সংখ্যাটি প্রকাশিত হলো সাড়ম্বরে। ‘প্রবাহ’ কে এখন আর কোনোভাবেই ‘লিটল’ বলা চলে না। একের পর এক সংখ্যা জুড়ে পত্রিকায় সন্নিবিষ্ট থাকছে বিশাল সম্ভার। এবারেও ব্যতিক্রম হয়নি তার। সম্পাদকের চরম নিবেদন পরিস্ফুট হয়ে ওঠে বিষয় বৈচিত্রে, বিষয়ের বিশালত্বে। সময়ের পেছনে ছুটে ছুটে এভাবে গুচ্ছ লেখা সংগ্রহের মধ্যে লুক্কায়িত থাকে যে অসীম অধ্যবসায় এবং অকৃত্রিম গরজ তার কথা আলাদা করে উল্লেখ না করলে এ আলোচনা মুখ থুবড়ে পড়বে শ্রীগণেশেই। উত্তর পূর্বের প্রতিষ্ঠিত ও উঠতি মোট ২৬ জন গল্পকারের গল্পের বাইরেও এ সংখ্যায় জুড়ে দেওয়া হয়েছে সদ্য জ্ঞানপীঠ পুরস্কারে ভূষিত অসমিয়া সাহিত্যের বিদগ্ধ কবি নীলমণি ফুকনের উপর দীর্ঘ ৩৭ পৃষ্ঠার একটি ক্রোড়পত্র। উত্তর পূর্বের বাংলা গল্পের এক আলাদা বিশ্ব। ভাষা, লিখনশৈলীর এক নিজস্ব পরিমণ্ডল। এখানে গল্পের অভ্যন্তরে উদ্ভাসিত হয় আপন বিশ্বের হাসিকান্না, পথ চলার অম্লমধুর বর্ণনা। প্রেক্ষাপটে ভেসে আসে আঞ্চলিক জীবনযাত্র...