দুই বোন উপন্যাসের সূচনাতেই প্রাণপুরুষ, বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর বলেছেন - মেয়েরা দুই জাতের - কোনো কোনো পণ্ডিতের কাছে এমন কথা শুনেছি। এক জাত - প্রধানত মা, আর এক জাত - প্রিয়া। ঋতুর সঙ্গে তুলনা করা যায় যদি - মা হলেন বর্ষাঋতু। জলদান করেন, ফলদান করেন, নিবারণ করেন তাপ, ঊর্ধ্বলোক থেকে আপনাকে দেন বিগলিত করে, দূর করেন শুষ্কতা, ভরিয়ে দেন অভাব। এক জাত - প্রধানত মা, আর এক জাত - প্রিয়া। ঋতুর সঙ্গে তুলনা করা যায় যদি - মা হলেন বর্ষাঋতু। জলদান করেন, ফলদান করেন, নিবারণ করেন তাপ, ঊর্ধ্বলোক থেকে আপনাকে দেন বিগলিত করে, দূর করেন শুষ্কতা, ভরিয়ে দেন অভাব। দাবদাহময় গ্রীষ্মের সমাপন আগত । ঋতুচক্রের হিসেবে দিন কয়েকের মধ্যেই বর্ষার আগমন । এমনিতে ইতিমধ্যেই বর্ষার পদধ্বনি আমরা শুনতেই পারছি কান পাতলে । আজ বর্ষাকে তাই হৃদয় দিয়ে করি স্বাগত সম্ভাষণ । বর্ষাকে নিয়ে সৃষ্টি হয়েছে কত কালজয়ী কবিতা তার লেখাজোখা নেই । অঞ্চলভেদে বর্ষার কতই না অনন্যসাধারণ রূপ । কবির কলমে ফুটে উঠে তারই জীবন্ত চিত্র । কিন্তু কেমন আমাদের একান্ত নিজেদের বর্ষা ? এই ভাষা জননীর বঞ্চিত ভুবনের বর্ষা ? গ্রাম বরাকের বর্ষা ? আমাদের এ অঞ্চল...
স্বপ্নের ফেরিওয়ালা