আবার দেখা সেই যে - দূর থেকে শুধু হাতটি নেড়ে আসি বলে এলুম চলে , যাই তো বলিনি সেই দেখা - শেষ দেখা কেন হবে ? সে তো সবে ছিল শুরু , আবার দেখার পালা । সে যে তেপান্তরের মাঠের শেষে অবিকল তুমি , সেই আমারই তুমি । আমার হৃদয় তন্ত্রে তন্ত্রে ঢেউ জাগানো তুমি , আমার মনের গহন বীণায় সুর খেলানো তুমি । এবার তবে এই অবেলায় - পুঞ্জীভূত কথার মালায় বাঁধন হারা হবার বেলায় এ কোন সুর বাজলো তোমার জীবন পথের নতুন মোড়ে ? পরিত্যক্ত বীণার তারে আবার কেন উঠলো বেজে বিদায় বেলার সুর , কেউ জানে না , আমি শুধু এই যে জানি আবার নতুন পথের শেষে থাকব আমি যেমন ছিলাম তেমনি করে ।
স্বপ্নের ফেরিওয়ালা