আবার দেখা
সেই যে - দূর থেকে শুধু হাতটি
নেড়ে
আসি বলে এলুম চলে, যাই তো বলিনি
সেই দেখা - শেষ দেখা কেন হবে
?
সে তো সবে ছিল শুরু,
আবার দেখার পালা।
সে যে তেপান্তরের মাঠের শেষে
অবিকল তুমি, সেই আমারই তুমি।
আমার হৃদয় তন্ত্রে তন্ত্রে
ঢেউ জাগানো তুমি,
আমার মনের গহন বীণায়
সুর খেলানো তুমি।
এবার তবে এই অবেলায় -
পুঞ্জীভূত কথার মালায়
বাঁধন হারা হবার বেলায়
এ কোন সুর বাজলো তোমার
জীবন পথের নতুন মোড়ে ?
পরিত্যক্ত বীণার তারে আবার কেন
উঠলো বেজে বিদায় বেলার সুর,
কেউ জানে না, আমি শুধু এই যে জানি
আবার নতুন পথের শেষে
থাকব আমি যেমন ছিলাম তেমনি করে।
সে যে তেপান্তরের মাঠের শেষে
অবিকল তুমি, সেই আমারই তুমি।
আমার হৃদয় তন্ত্রে তন্ত্রে
ঢেউ জাগানো তুমি,
সুর খেলানো তুমি।
এবার তবে এই অবেলায় -
বাঁধন হারা হবার বেলায়
এ কোন সুর বাজলো তোমার
জীবন পথের নতুন মোড়ে ?
উঠলো বেজে বিদায় বেলার সুর,
থাকব আমি যেমন ছিলাম তেমনি করে।
Comments
Post a Comment