Skip to main content

Posts

Showing posts with the label গল্প ১৪

অনন্ত মুক্তির পথে

রাতের মতো গভীর আঁধার যেন দিনের আলোকে ঢেকে রেখেছে চিরতরে । সেই সকাল থেকে নিকষ কালো আঁধারে ছেয়ে আছে চরাচর । আসন্ন তাণ্ডবের আশংকায় মন খারাপের সাথে ভ্যাপসা গরমের অস্বস্তি লেগেই আছে শরীর জুড়ে । এই মুহূর্তে জোর এক পশলা বৃষ্টিই পারে শুধু এই আঁধার থেকে মুক্তির পথ দেখাতে । ঘরের ভেতরে গুমোট গরমে নাজেহাল অনন্ত গায়ে থাকা একমাত্র গেঞ্জিটাও খুলে ফেলে এক সময় । বুকের কালো রোমশ ছবিটা আজ তেমন করে আর চোখে পড়ছে না । সব কালো যেন মিলেমিশে একাকার হয়ে আছে । অস্বস্তির পারদ চড়তে চড়তে এক অসহ্যকর পর্যায়ে পৌঁছে যেতেই উদোম গায়ে ঘরের বাইরে বেরিয়ে আসে অনন্ত । খোলা আকাশটিও যেন আজ কালো শামিয়ানায় ঢাকা । অনন্তের চোখে গোটা চরাচর যেন এক বদ্ধ কারাগার । সেখান থেকে বেরিয়ে আসার সব পথ বুঝি আজ বন্ধ । ‘ বুঝলি অনন্ত , এ যাত্রায় তোর নামটা আর লিস্টে শামিল করা গেল না রে । আর ক ’ টা দিন সবুর কর । কিছুদিনের মধ্যেই আরোও কিছু লোক নেওয়া হবে । তোর ব্যাপারটা আমি দেখছি । চিন্তা করিস না । কিছু একটা হবেই এবার । শুধু ধৈর্য ধরে সংগঠনের কাজটা চালিয়ে যা আগের মতো । ’ - দয়াময় দাস পার্টি ক্যাডারের মোটামুটি মাঝারি মাপের নেতা । ক্ষমত...