সূর্য প্রণাম কিছু ক্ষণ দৌড়ঝাঁপ ঠা ঠা রোদ্দুরে কিছু ক্ষণ একঘেয়ে আলসেমি - চলমানতার সাতকাহনে দোদুল্যমান যাত্রাপথ । দহন কালেও সরাসরি চেনামুখ সব ছায়াময় রাতে আসে কিছু প্রোথিত মূলের কায়াহীন অবয়ব । বেঁচে থাকার অতীত রসদ নিয়ে উঠে আসে কৃতজ্ঞ হৃদপিণ্ডের অলিন্দ পেরিয়ে স্পষ্ট কোলাজ হয়ে , অপার সুখের উত্থিত আকরে আকরে । অচেনা সূর্য এসে ধরেছিল হাত , মৃত্যুফেরত কিছু পরিচিত আত্মা আজও বয়ে চলে শিরায় শিরায় । আজও সূর্যালোক ফিরে ফিরে আসে অপ্রত্যক্ষে - রাতের গভীরতায় । বিজন রাতের প্রমোদ বিহারে মগ্ন প্রসন্ন ক্ষণেও নমস্য আলোকচিত্র , সঘনে উন্মোচিত আজ জীবন রহস্য অজানিতে করযোড় সূর্য প্রণামে । আঁধারি আলোয় সিঞ্চিত হোক প্রজন্মের সঞ্চিত শ্রদ্ধা , উৎস আলোয় ।
স্বপ্নের ফেরিওয়ালা