Skip to main content

Posts

Showing posts with the label পত্রিকা আলোচনা ১১৬

তথ্যে, নান্দনিকতায়, বিনম্র স্মৃতিচারণে উজ্জ্বল ‘আলোহাওয়া ১৮তম সংখ্যা’

একটি পত্রিকা যদি সমাজের দর্পণ হয় তাহলে একটি লিটল ম্যাগাজিন বা ছোটপত্রিকা হল সমকালিক সাহিত্যের দর্পণ। এই ভাবধারাকে আক্ষরিক অর্থেই প্রাঞ্জল সত্য হিসেবে প্রতিষ্ঠিত করে বরাক উপত্যকার হাইলাকান্দি শহর থেকে প্রকাশিত হয়েছে ‘সাহিত্য শিল্প ও সংস্কৃতি বিষয়ক’ পত্রিকা ‘আলোহাওয়া’র ১৮তম সংখ্যা - ২৪তম বর্ষ, বইমেলা, পৌষ ১৪৩১ - ডিসেম্বর ২০২৪ সংখ্যা। নানারকম বাধ্যবাধকতায় পাঠকের দরবারে পৌঁছোতে যদিও মাসতিনেক বিলম্ব হয়েছে তবু বলা যায় এমন নান্দনিক একটি সংখ্যা দেরিতে হলেও আখেরে ‘সবুরে মেওয়া ফলে’ পাঠকের। কবি জিতেন্দ্র নাথ সম্পাদিত এই সংখ্যাটি প্রকাশিত হয়েছে ‘অপরাজিত বিজিৎকুমার ভট্টাচার্য স্মরণ সংখ্যা’ হিসেবে। প্রয়াত বিজিৎকুমার ভট্টাচার্য এ অঞ্চলের সাহিত্যক্ষেত্রে যে অবদান রেখে গেছেন তা চিরস্মরণীয়। বলতে গেলে ‘সাহিত্য’ শব্দটির স্বরূপ উদ্ঘাটন করেছেন তিনি অদম্য ইচ্ছাশক্তি ও নিবেদনের মাধ্যমে। তাঁর দেখানো পথে একদিকে যেমন ঋদ্ধ হয়েছে সাহিত্যের ভাণ্ডার অন্যদিকে পাদপ্রদীপের আলোয় উঠে এসেছেন একাধিক কৃতী কবি, সাহিত্যিক। চূড়ান্ত দক্ষতায় পত্রিকাটিকে বৈভব প্রদান করেছেন সম্পাদক তাঁর সবটুকু প্রচেষ্টা উজাড় করে দিয়ে। সম্পাদকীয়ত...