Skip to main content

Posts

Showing posts with the label ভ্রমণ কাহিনি ১

নয়নাভিরাম নকলাক

নয়নাভিরাম নকলাক   ‘ দেখা হয় নাই চক্ষু মেলিয়া , ঘর হতে শুধু দুই পা ফেলিয়া , একটি ধানের শিষের উপর - একটি শিশির বিন্দু । ’ কিশোর বেলার সাড়া জাগানো এই আপ্ত পংক্তিটি জীবন ভর গেঁথে রয়েছে মস্তিষ্ক জুড়ে । তাই হিল্লি দিল্লি ছোটাছুটির চাইতে আমি কাছাকাছি ঘুরঘুর করতেই ভালোবাসি বরাবর । কত যে মুক্তোদানা ছড়িয়ে আছে আমাদেরই চারপাশে কেই বা তার খবর রাখে আর ক ’ জনার হৃদয়ই বা আন্দোলিত হয় সেই মুক্তো পরখ করে ? কিন্তু আমার হয় । তাই তো আন্দামান কিংবা কাশ্মীর এর চাইতে আমি শনবিলের শান বাঁধানো তীরে কিংবা দোহালিয়ার খাঁজে খাঁজেই বেশি স্বচ্ছন্দ । কৃত্রিম তাজমহল কিংবা কুতুব মিনারের চাইতে আমি বেশি আকৃষ্ট হই শিলং - এর পাইন বনের নিরালা পথে কিংবা তাওয়াং - এর উঁচু উঁচু পাহাড় পথের অন্তরে । কুয়াশা ভেদ করে ছিটকে আসা কাজিরঙার গাছগাছালির ফাঁকে উদীয়মান সূর্য কিংবা লুইতের বুকে অস্তমিত রবির রক্তিমাভা আমায় আচ্ছন্ন করে দেয় আপাদমস্তক ।   অন্তরটাকে খাপ খাইয়ে নেওয়াই বড় কথা । চোখ থাকলে ধরা পড়বেই সর্বত্র ছড়িয়ে ছিটিয়ে থাকা অনাবিল প্রকৃতির অপরূপ শোভা , মন থাকলেই অনুভবে বেজে উঠবে সুরেলা প্রকৃতির মরসুমি সুরবাহার । প্...