সাপ - লুডো কিছু বেদনা - বয়ে বেড়াতে হয় আজীবন , রক্তক্ষরণের মতো । কখনও জীবনভর দিতে হয় খেসারত দৃশ্যমান তৃতীয় পক্ষ কিংবা অপরাধী অ - দৃষ্ট ভুলের মাশুল গুণে যেতে হয় জীবন জুড়ে । একা একা লড়ে যেতে হয় নিজেরই সাথে সাপ - লুডোর খেলা । উচ্চাকাঙ্খার সোপান পথে অহরহ জড়িয়ে থাকে দ্বৈরথ পিছুটান । কখনও ক্ষণিক উপশম দেবদূত পরশে কখনও তীব্র দহন জ্বালা অরি হরষে । কিছু না মেলা হিসেব - সত্ত্বায় গড়ে তোলে দগদগে ঘা , প্রজন্ম মুখাবয়বে দীর্ঘ ছায়াতলে ফিরে আসে কিছু স্বস্তি সুখের প্রলেপ । আজন্ম লালিত ভালোবাসা ছন্দে ধেয়ে আসে হাপরের গণগণে আঁচ , আবার কখনও গ্লানি যত হয় দূর নেপথ্যে আত্মজ সাগরের স্বচ্ছ শীতল ফেনিল জলোচ্ছ্বাস । বেদনা বিধুর মন পাখি তাই উড়ে যায় বারে বারে - সুখ সাগরের জল সুখ লহরে ।
স্বপ্নের ফেরিওয়ালা