Skip to main content

Posts

Showing posts with the label কবিতা - ৪৮৪

সেইসব কথা

কত কিছুই তো সারা হল না এখনও কত লহমা চলে গেল বেখেয়ালে পলকে পলকে বিস্মরণ আর মায়াজালে , মোহজালে চলে গেল কত কাল । কত বার কত কথা , কত উচ্ছ্বাস , কত আবেগ ... আটকে রইল জিভের ডগায় , হল না বলা । কত ছবি থেকেই গেল অদেখা অ্যালবামে কত হৃদয় রয়েই গেল অপঠিত পটে , উদাসীন বিস্মৃত যাপনে । এতটা কাছে থেকেও কত দুরে রয়ে গেলে তুমি বাতিঘর - সুদর্শনা । কত পল , কত নিবিড় সান্নিধ্য , সব .... রয়ে গেল নিষ্ফলা , কিছুই হল না সারা কিছুই হল না বলা , কেটেই তো গেল বেলা । শেষের আগে আমি বলে যেতে চাই আমি শুনে যেতে চাই সেইসব না - বলা কথা , সেইসব মোক্ষম কথা - যে কথার অনুচ্চারিত অনুরণন আজও ঝড় তোলে হৃদয়ে , আজও আন্দোলিত করে তনু - মন ।