Skip to main content

Posts

Showing posts with the label কবিতা - ৯৯

মেঘলা দিনের কবিতা

  মেঘলা দিনের কবিতা   মেঘলা দিনের করুণ যাপন ব্যথা , শুধু মন খারাপ আর আকাশ পানে অগুনতি সব আঁধার বেলার কথা।   গুমড়ো মুখের আকাশটাকে দেখে , গুমরে ওঠে হৃদয় অজানিতে কোন বারতা ছড়ায় আবির মেখে।   সারাটি দিন কালো মেঘের ত্রাস , আঁধার ঘনায় উতল ঘনঘটায় অন্তরে আজ পুঞ্জীভূত মন উদাস।   দুপুর শেষে উদাস বিকেল এলো , কোথায় তুমি - আছ আমার ঝলমলে সেই সকাল বেলার আলো ?