Skip to main content

Posts

Showing posts with the label কবিতা - ৪০৯

নীলনয়নার কথা

এ কী বিভঙ্গে এসে দাঁড়ালে সমুখে বলো ? সবুজ-নীল আগ্রাসনে বান আসে নদী বুকে এ আর কী গোপন কথা ? গোপন ছিল যা সব -তুমি কি জানো না সমঝে দিয়েছি তোমারই সানুনয় আবদারে ? যে নদী গোপনে গোপনে আরণ্যক হতে চেয়েছিল শিখিয়েছ তাকে তুমি নিগূঢ় জীবন কথা। সেই থেকে তুমি অরণ্য হয়েছ - সব জানি। আমি জানি , আকাশনীলে মাধুর্য ছড়িয়ে সবুজে আত্মহনন কথা। হারিয়ে যাবার পথে তবে কেন ফের নীলাম্বর তলে কাঁচা রোদে ঢেলে দাও সবুজ অরণ্য ঘিরে তোমার আঁচল ? কত আর তাকাব বলো পিছন ফিরে আর কত বিষাদবিন্দু রাখি ধরে এ ক্ষুদ্র হৃদয়ে ? অরণ্যসখা বলে একদিন জেনেছি নিজেকে সে অধিকার কতটুকু দিয়েছিলে তুমি সবই জানো , একদিন ফিরায়েছ সকরুণে। কেন তবে ফের চোখে রাখো চোখ ? আমি সাগরে বিলীন হতে হতে সবুজের ছোঁয়া নিয়ে, নীলিমায় রেখে যেতে চাই সপাট সবুজ কথা - নীলনয়নার কথা। এসো তবে একবার , শেষবার মেতে উঠি অরণ্য অভিসারে , প্রখর প্রহরে।