Skip to main content

Posts

Showing posts with the label কবিতা - ১২২

তাসের ঘরে আশার আলো

  তাসের ঘরে আশার আলো ভাবনার স্রোত এভাবেই কেমন যেন খেই হারিয়ে ছুটে যায় এদিক ওদিক । ভরসা , বিশ্বাস , সিদ্ধান্ত - সব কিছু মাঝে মাঝেই ওলোট পালট হয় - পরিবার , সংস্কার সময়ের কালস্রোতে ভেসে যায় কুটোর মতো । স্বার্থপরতা ছাপিয়ে যায় সবকিছু সবাই তো মহান হতে পারে না - তাই তো হেরে যায় নিজের কাছে । হেরে যায় সিদ্ধান্তের কাছে , সবাই কি আর জীবন যুদ্ধে জয়ী হতে পারে ? মোটেই না । হৃদয়ে আঘাত আসে তখন যখন নিজের কাছে জয়ী মানুষরা আসলে হেরো বলে জানা যায় । তখনি ভেঙে পড়ে দীর্ঘদিনের বিশ্বাস আর ভরসার তাসের ঘর ।   তাসের ঘরেও আশার আলো খুঁজে বেড়ায় কেউ ,   সেই আশাতেই পথ চেয়ে রই ।