তাসের ঘরে আশার আলো
খেই হারিয়ে ছুটে যায় এদিক ওদিক।
ভরসা, বিশ্বাস, সিদ্ধান্ত - সব কিছু
মাঝে মাঝেই ওলোট পালট হয় -
পরিবার, সংস্কার সময়ের কালস্রোতে
ভেসে যায় কুটোর মতো।
স্বার্থপরতা ছাপিয়ে যায় সবকিছু
সবাই তো মহান হতে পারে না -
তাই তো হেরে যায় নিজের কাছে।
হেরে যায় সিদ্ধান্তের কাছে,
সবাই কি আর জীবন যুদ্ধে
জয়ী হতে পারে ? মোটেই না।
হৃদয়ে আঘাত আসে তখন
যখন নিজের কাছে জয়ী মানুষরা
আসলে হেরো বলে জানা যায়।
তখনি ভেঙে পড়ে দীর্ঘদিনের
বিশ্বাস আর ভরসার তাসের ঘর।
তাসের ঘরেও আশার আলো
খুঁজে বেড়ায় কেউ,
সেই আশাতেই
পথ চেয়ে রই।
Comments
Post a Comment