Skip to main content

Posts

Showing posts with the label কবিতা - ৫৫

স্বপন সঙ্গিনী

স্বপন সঙ্গিনী   প্রাক যৌবনে এসেছিল স্বপ্ন ধরা দিয়েছিল গভীর মননে , ত্রিভুজ চিবুকে আলতায় দুধে সঘন তাকাবে কাজল নয়নে । আসে বারবার ফিরে ফিরে সেই স্বপ্ন নায়িকা শয়নে স্বপনে টোল কপোলে নাকফুলি দোলে জুড়াবে হৃদয় সুমধুর তানে ।   বিহগ শ্রমে বাঁধব কুটির রইব দুটিতে সঙ্গোপনে সুখ সাগরে সুখাবগাহনে ভাসাব বিশ্ব প্রেম প্লাবনে । প্রেমের সংজ্ঞা ছিল তো অজানা অনুভূতি ছিল কল্পনা ক্ষণে মধুর বেদনা হৃদয়তন্ত্রে উথাল পাথাল মনের গহনে ।   স্বপনে স্বপনে দিন মাস সন পেরিয়ে গিয়েছে কোন যে যাপনে কোন চুপিসারে যুগ বাস্তবে ভেঙেছে স্বপন জানিনা কেমনে । এবার জেগেছে জীবন বীক্ষা থেকে যায় সব মর্ম পেছনে গরজ যে বড় বালাই - এবার শুধুই তাকাই সমুখ পানে ।   আপন জীবন নিজ হাতে গড়ে পাঠিয়ে স্বপ্ন চির নির্বাসনে এবার শেষে স্থানুবৎ হয়ে এল ফিরে সে গরজ স্বপনে । এবার স্বপন আবছা শুধুই পথ নিরুপণে নিজ প্রয়োজনে নিরাকার রূপে দাঁড়াল এসে হৃদয় হীনের সাকার নয়নে ।   এবার শুধুই খুঁজে হয়রান সহযাত্রী যে হবে জীবনে কে হবে সে জানি না কেমন আছে বা সে কোথায় কেমনে । হারিয়ে গিয়েছে ভালোবাসা যত থমকে গিয়েছে প্রেম জীবনে জানি...