স্বপন সঙ্গিনী
প্রাক যৌবনে এসেছিল স্বপ্ন ধরা দিয়েছিল গভীর মননে,
ত্রিভুজ চিবুকে আলতায় দুধে সঘন তাকাবে কাজল নয়নে।
আসে বারবার ফিরে ফিরে সেই স্বপ্ন নায়িকা শয়নে স্বপনে
টোল কপোলে নাকফুলি দোলে জুড়াবে হৃদয় সুমধুর তানে।
বিহগ শ্রমে বাঁধব কুটির রইব দুটিতে সঙ্গোপনে
সুখ সাগরে সুখাবগাহনে ভাসাব বিশ্ব প্রেম প্লাবনে।
প্রেমের সংজ্ঞা ছিল তো অজানা অনুভূতি ছিল কল্পনা ক্ষণে
মধুর বেদনা হৃদয়তন্ত্রে উথাল পাথাল মনের গহনে।
স্বপনে স্বপনে দিন মাস সন পেরিয়ে গিয়েছে কোন যে যাপনে
কোন চুপিসারে যুগ বাস্তবে ভেঙেছে স্বপন জানিনা কেমনে।
এবার জেগেছে জীবন বীক্ষা থেকে যায় সব মর্ম পেছনে
গরজ যে বড় বালাই - এবার শুধুই তাকাই সমুখ পানে।
আপন জীবন নিজ হাতে গড়ে পাঠিয়ে স্বপ্ন চির নির্বাসনে
এবার শেষে স্থানুবৎ হয়ে এল ফিরে সে গরজ স্বপনে।
এবার স্বপন আবছা শুধুই পথ নিরুপণে নিজ প্রয়োজনে
নিরাকার রূপে দাঁড়াল এসে হৃদয় হীনের সাকার নয়নে।
এবার শুধুই খুঁজে হয়রান সহযাত্রী যে হবে জীবনে
কে হবে সে জানি না কেমন আছে বা সে কোথায় কেমনে।
হারিয়ে গিয়েছে ভালোবাসা যত থমকে গিয়েছে প্রেম জীবনে
জানি না হয়তো আছে বা লুকিয়ে সুপ্ত রয়েছে হৃদয় কোণে।
অবশেষে তারে পেয়েছি যখন আপন সকাশে শুভ লগনে
সংসার ধর্ম পালন গরজে এগোই দ্বৈত জীবন যাপনে।
হৃদয় হীনের খোলস মাঝে যতখানি ছিল প্রেম গহনে
মায়াবিনীর যাদুর ছোঁয়ায় জাগিয়া উঠে তা অন্তঃকরণে।
যায় যত দিন মাস আর বর্ষ দুই দেহ আর এক প্রাণে
প্রেম যে কেমনে ছুটিয়া চলিল বিন্দু থেকে ওই সিন্ধুর পানে।
দুঃখ শোকেতে এক হয়ে থেকে মিশে যায় দুটি প্রাণ আর মনে
জীবন সঙ্গিনী সহধর্মিণী সে যে ভালো না বেসে তারে থাকি কেমনে ?

Comments
Post a Comment