Skip to main content

Posts

Showing posts with the label সুরমা_লুইত_সাহিত্যমেলা ৩

'প্রান্তিক' - শারদীয় সংখ্যা ১৪২৮

গভীর প্রত্যয়ের সাহিত্য পত্রিকা ‘ প্রান্তিক ’   নিখিল ভারত বঙ্গ সাহিত্য সম্মেলনের একাধিক শাখা রয়েছে এই উত্তর পূর্বের বিভিন্ন শহরে । তার মধ্যে হাতে গোণা কিছু শাখা থেকেই নিয়মিত বেরোয় সাহিত্য পত্রিকা । একটি সাহিত্য পত্রিকার নিয়মিত প্রকাশ উত্তর পূর্বের এই আখ্যায়িত ভুবনে এক উল্লেখযোগ্য অবদান । এই স্বল্প সংখ্যক পত্রিকার মধ্যে বিশেষ উল্লেখ করতেই হয় কোকরাঝাড় শাখার সাহিত্য পত্রিকা ‘ প্রান্তিক ’ এর কথা । বছরে নিয়মিত দু ’ টি সংখ্যা পত্রিকা প্রকাশ করাই যেখানে অত্যন্ত কষ্টসাধ্য প্রয়াস সেখানে তার উপযুক্ত মান বজায় রেখে চলমানতার ধারাকে জিইয়ে রাখা নিঃসন্দেহে এক গৌরবের কথা । এবং সেই ধারাটি এই শাখার তরফ থেকে বজায় আছে সাম্প্রতিক সময়েও । ‘ প্রান্তিক ’ এর সাম্প্রতিকতম সংখ্যাটি প্রকাশিত হয়েছে শারদীয় সংখ্যা ১৪২৮ হিসেবে । বিগত কয়েক বছরের মতো এবারও এই সংখ্যার সম্পাদক হলেন সাহিত্যিক ও সমাককর্মী জয়ন্ত কুমার দে। মানবিক আবেদন সম্পন্ন একটি পৃষ্ঠাজোড়া সম্পাদকীয়তে পত্রিকা প্রকাশের প্রতিবন্ধকতার সাথে পাশাপাশি প্রত্যয়িত হয়েছে দায়বদ্ধতাও। করোনার ভয়াবহ সময়ের সাথে পাল্লা দিয়ে এই দায়বদ্ধতার প্রত্যয়েই বজায় থেকেছে ...