আবার আসবে সুখ-সকাল এমনি করেই চুরমার হয় সযতনে গড়ে তোলা বিশ্বাস আর স্বপ্ন দিয়ে সাজানো তাসের ঘর। এভাবেই প্রমাণ হয় -মনের নাগাল চোখের দেখায় যায় না পাওয়া। অবয়ব হোক না কাছে যোজন দূরে দু’টি মন দুই মেরুতে বেড়ায় ঘুরে। স্বপ্ন মননে সৌধ গড়ে কেউ কেউ পড়ে রয় তাসের ঘরে। একদিন বেলাশেষে একের পর এক পড়ে খসে তাসের ঘরের ভিত্তি দেয়াল, উদভ্রান্ত যাপন বেলায় আসে ফিরে মেঘলা দিনের আকুল মন খারাপ, আশা জাগে তবু - আসবে ফিরে তরতাজা এক বিস্মৃত সুখ-সকাল।
স্বপ্নের ফেরিওয়ালা