Skip to main content

Posts

Showing posts with the label ছোটপত্রিকা আলোচনা ৩৭

গদ্য পদ্যের বিচিত্রিত সম্ভার - শারদীয়া ‘উপহার’

মেঘালয়ের বাংলা সাহিত্যের ইতিহাস এক সমৃদ্ধ অধ্যায় । এর শুরু যদিও মূলত শিলংকেন্দ্রিক তবু খাসি পাহাড়ের ভৌগোলিক অবস্থান থেকে বিপরীত মেরুতে দাঁড়িয়ে গারো পাহাড়ের বাংলা সাহিত্য চর্চার ইতিহাসও কিন্তু যুগপুরোনো এবং উল্লেখনীয় । তুরা শহরকেন্দ্রিক সাহিত্য চর্চারও আছে এক সংগ্রামী এবং সমৃদ্ধ ইতিহাস । আছেন কিছু বরেণ্য সাহিত্যিক যাঁদের লেখনীতে এ ইতিহাস সংগ্রহযোগ্য দলিল হয়ে আছে এ অঞ্চলের সাহিত্য চর্চার অঙ্গনে । ১৯২৬ সনে প্রতিষ্ঠিত ‘ তুরা নাট্য সমিতি ’ এই ক্ষেত্রে অগ্রণী ভূমিকা পালন করে এসেছে যদিও ষাটের দশকেই পত্রপত্রিকার পথ চলা শুরু বলে জানা যায়।   সম্প্রতি এই সংস্থা দ্বারা প্রকাশিত হল ‘ উপহার ’ পত্রিকার শারদীয়া সংখ্যা ১৪২৯ । ১৯৮৫ সাল থেকে এই পত্রিকার পথ চলা। নিরবচ্ছিন্ন না হলেও ইতিমধ্যেই প্রকাশিত হয়েছে বহু সংখ্যা। আলোচ্য শারদ সংখ্যার সম্পাদক বিশিষ্ট সাহিত্যিক ও অনুবাদক সত্যজিৎ চৌধুরী যিনি ১৯৮৮ সাল থেকেই এই পত্রিকার সম্পাদনার দায়িত্বে আছেন সময়ে সময়ে। অতিমারি, সাহিত্য ও বাংলা সাহিত্য, গারো পাহাড়ের বাংলা সাহিত্যকে সম্পাদক ছুঁয়ে গেছেন সম্পাদকীয়তে। তবে ‘উপহার’ নিয়ে আলাদা উল্লেখ প্রাসঙ্গিক হতো। ত...