Skip to main content

Posts

Showing posts with the label কবিতা - ২০৮

সময় সোপান

আমার একটি ঝলমলে অতীত চাই আজ কেউ কি আমায় দিতে পারো , এমন একটি অতীত - যেখানে সুখ আছে আছে অনন্ত ভালোবাসার ছড়ানো সময় , যুগ যুগ ধরে বয়ে চলে অবিরাম। সব অতীতই কি এক একটি মৃত সময় , নাকি আলেয়ার মতো ফিরে ফিরে আসা - প্রজন্ম থেকে প্রজন্ম ধরে ইথার হয়ে ? সাপ সিঁড়ি বেয়ে সাত সিঁড়ি নেমে আসে বিনির্মাণে যখন তখন - মনন স্বপন জুড়ে। অদেখা সেই স্বপ্ন নদীর ঢেউ - এর মতো অনাবিল , অবিরল - অমৃত পথের যাত্রা - মহামিলনের অনিন্দ্য রূপকথা , কেউ জানে না পথের শেষটি কোথায় একটি একটি যাপন শেষে একটি সমাপন সে তো নিছক দৃশ্যান্তর , অনন্তেরই পথে খুঁজে ফিরি সেই সোপানের অদেখা ধাপ যে পথ ধরে অতীত রেখেছে ছাপ। প্রজন্ম জুড়ে বিছানো ছাপ - বিষণ্ণ অতীত ,  এমনি করেই সৃষ্টি করে সময়ের পথ চলা এমনি আসে ভবিষ্যতের সুরম্য সঙ্গীত।