Skip to main content

Posts

Showing posts with the label কবিতা - ১১৮

এতটুকু প্রত্যাশা

  এতটুকু প্রত্যাশা অদেখাতেই এত ভরসা এত সুখ এত নহালোবাসা । তুমি বিষাদ বেলার স্বস্তি সুখের আকর ব্যথা শেষের অরূপ চিত্রকর । আমি যতবার ভেবেছি তোমায় দুঃখে শোকে কষ্টে দ্বিধায় পেয়েছি হৃদয়ে , অপার গরজে ধরেছ হাত এসে সুখের সাজে বিলিয়ে দিয়েছ নিখাদ অভয় আশা । এমনি ধারায় আসো ফিরে ফিরে দুঃখ , সুখে সতত অন্তরে , আমার চাওয়া নয়তো কিছু বেশি আমার হৃদয়য় স্বল্প পাওয়ায় খুশি তোমার স্নেহের পরশ বিশ্বময় তারই ছোঁয়া পাই যেন হে প্রিয় থাকব সবার তরে - শুধু এইটুকু প্রত্যাশা ।