ঘাসের মাদুর বিছানো এক চিলতে ঠাঁই পড়ে আছে অনাদরে - চালচুলোহীন ছাদহীন , ছিরিহীন , জনহীন একেলা একা। একদিন ..... আহা !! থাক সে কথা। কথা উঠলেই উঠে আসে ইতিহাস আদর সোহাগ - রাশি রাশি ভালোবাসা। ভোরের শিশিরে সিক্ত পায়ের কায়া ভরদুপুরের নিরুদ্বিগ্ন শীতল ছায়া ধুনোগন্ধময় নিত্য সাঁঝের প্রার্থনা আর গভীর রাতের চার আনা স্বপ্নসুখ। একে একে বিবর্ণ হয়েছে সব চিত্রপট ষোলো আনা সুখের খোঁজে হারিয়ে গেছে সব - আছে শুধু খোলা আকাশের নীচে ঝড়ে জলে প্রখর রোদে মালিকানাহীন ঠায় দাঁড়িয়ে অনন্ত প্রতীক্ষায় - সাথি শুধু অকাল বেলার নবীন বনানী - আমার শেষ ভালোবাসা - জন্মভিটেখানি।
স্বপ্নের ফেরিওয়ালা