Skip to main content

Posts

Showing posts with the label কবিতা - ৪১৪

বিড়ম্বিত জলশোক

তিষ্ঠ পথিকবর , তিষ্ঠ এ জল - জীবনে , দাঁড়াও ক্ষণকাল , যদি হও বীতশোক এ জীবন জলরং জীবনকথা নয় পায়ে পায়ে শুধু বিড়ম্বিত জলশোক ।   নিয়তি লিখেছে যার ঘোর কাঙালপনা বয়ে নিয়ে চলা শুধু ন্যুব্জ এ দেহভার আমাদের শিরদাঁড়া - যেন গলুইয়ের খাঁজ ঋজু সংগ্রামে তিন ঋতু ভিক্ষা , ধার ।   চালচুলো নেই , নেই শেকড়ের খোঁজ হারিয়ে গেছেন মা , ভেসে কোলের সন্তান আশা নেই , বাসা নেই , নেই ভালোবাসা আছে শুধু ইতিউতি ত্রাণের সন্ধান ।   এ জল করেছে আজ পথের ভিখারি অশ্রু নেই , মান নেই খুইয়েছি সবই যাপনে শুধুই দেখি জীবন সংগ্রাম আর দেখি বাবুদের - হাসিমুখ ত্রাণের ছবি ।