Skip to main content

Posts

Showing posts with the label ছোটপত্রিকা আলোচনা ৩৮

বিষয় বৈচিত্র্যে সমৃদ্ধ - ‘প্রান্তিক’ পত্রিকার শারদ সম্ভার

গল্প , কবিতা , প্রবন্ধে - নিবন্ধে ভরপুর একটি সাহিত্য পত্রিকা । মুখপত্রও বটে । নবতম সংযোজন - নবীনের পাতা , সাহিত্য পত্রিকা অর্থে লিটল ম্যাগাজিনের যা মুখ্য উদ্দেশ্য হওয়া উচিত । সব মিলিয়ে এক জমজমাট শারদীয় সংখ্যা । সাত বাই সাড়ে নয় ইঞ্চির সহজে হাতে নিয়ে পড়ার উপযুক্ত অথচ সাধারণ্যের চেয়ে আকারে বড় একটি ৮৬ পৃষ্ঠার সম্ভার। কল্পিত কোনও প্রথম বা দ্বিতীয় ভুবন নয়। এই উত্তর পূর্বের সাহিত্যাকাশে ব্রহ্মপুত্র উপত্যকার কোকরাঝাড়ের মতো একটি ছোট শহর থেকে প্রকাশিত এই ছোটপত্রিকা । এবং এটাই প্রথম নয়। নিয়মিত এমনই একের পর এক সংখ্যা প্রকাশিত হয়ে চলেছে বছরে দু’বার। নববর্ষ এবং শারদ সংখ্যা হিসেবে। নিখিল ভারত বঙ্গ সাহিত্য সম্মেলনের কোকরাঝাড় শাখা থেকে শারদীয় সংখ্যা ১৪২৯ হিসেবে প্রকাশিত হলো শাখার মুখপত্র ও সাহিত্য পত্রিকা ‘প্রান্তিক’। এবারের সম্পাদক সাহিত্যিক সুজাতা ভদ্র - যদিও এ সংখ্যায় তাঁর কোনো লেখা নেই । নিভাবসাস - এর কোকরাঝাড় শাখার ‘ আপনজন ’ শান্তি সরকারের প্রয়াণে তাঁর প্রতি ভব্য শ্রদ্ধাঞ্জলির পর সম্পাদকীয়তে স্বাধীনতার অমৃত মহোৎসব থেকে শারদীয়া দুর্গোৎসব এবং এবারের সংখ্যা নিয়ে বিস্তৃত বিবরণ লিপিবদ্ধ হয়েছে ।...