উত্তরপূর্বের সাহিত্য ভুবনের বিষয়ভিত্তিক পত্রিকা প্রকাশে ‘ সেবা ’ এক নিয়মিত নাম । কর্মকাণ্ডের বিপুলতায় যুগ্ম সংখ্যা হিসেবেই বছরে একটি করে প্রকাশ হচ্ছে ধারাবাহিকতা মেনে । শ্রীভূমি থেকে ‘ সেবা ’ - এ হেল্ প এজেড গ্রুপ কর্তৃক প্রকাশিত বরিষ্ঠ নাগরিকদের প্রতি নিবেদিত সর্বশেষ সংখ্যা ‘ সেবা ’ পত্রিকার ৩৩ / ৩৪ যুগ্ম সংখ্যা ( আশ্বিন ১৪৩২ , অক্টোবর ২০২৫ ) প্রকাশিত হয়েছে যথাসময়েই । এই গ্রুপেরই আওতায় রয়েছে বৃদ্ধাবাস ‘বেলাভূমি’। ১১০ পৃষ্ঠার পরিমার্জিত লেটার সাইজের ঢাউস পত্রিকা যথারীতি বিষয় বৈভবে এবারও সমানে পাল্লা দিয়ে প্রকাশিত হয়েছে পূর্ববর্তী সংখ্যাসমূহের মতো। ষোলো বছরে বৃদ্ধাবাস ‘বেলাভূমি’ ও সতেরো বছরে ‘সেবা’ পত্রিকার পদার্পণ নিয়েই মূলত রয়েছে সম্পাদকীয়। সূচিপত্রে পৃষ্ঠানুযায়ী ধারাবাহিকতা থাকলেও বিভাগ বিন্যাস নেই। আলোচনায় সূচিপত্র অনুযায়ী এগোলে প্রথম থেকে রয়েছে নির্মল কুমার সরকার ও সঞ্জয় গুপ্তের দুটি অত্যন্ত গুরুত্বপূর্ণ নিবন্ধ যেখানে বরিষ্ঠ নাগরিকদের নানাবিধ সমস্যার বিষয়ে রয়েছে তথ্যভিত্তিক বিশ্লেষণ । বৃদ্ধাবস্থার এক করুণ পর্যায়ে আক্রান্ত সিজোফ্রেনিয়া নিয়ে দুই পৃষ্ঠার নিবন্ধ লিখেছেন সম্পা...
স্বপ্নের ফেরিওয়ালা