Skip to main content

Posts

Showing posts with the label অণু প্রবন্ধ ১

প্রসঙ্গ কাশ্মীর

দেশের বর্তমান অবস্থার পরিপ্রেক্ষিতে কিছু না লিখলে নিজেকে সচেতন নাগরিক হিসেবে নিজের কাছেই প্রতিপন্ন করাটা দুষ্কর হয়ে যাবে । ভারত দেশের ৭০ বছরের শিরঃপীড়ার গতকাল 05/08/2019 তারিখে উপশম ঘটালো দেশের নির্বাচিত সরকার। শাসক দলের নির্বাচনী ইস্তাহারে উল্লেখ করা মতো কাশ্মীর থেকে উঠিয়ে নেওয়া হলো ধারা ৩৭০ এর মতো বিশেষ ব্যবস্থা। কোটি কোটি মানুষের উপচে পড়া ভোটে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতায় নির্বাচিত সরকার কথা রাখলো। স্বভাবতই দেশের সংখ্যাগরিষ্ঠ নাগরিক এতে দারুণ খুশি। কিন্তু এই পদক্ষেপের বিরোধিতায় সোচ্চার কিছু রাজনৈতিক দলের কর্মকান্ডে আমরা সত্যিই অবাক। এদের কাছে যে দেশ বড় নয় , রাজনীতি ( পড়ুন মোদী বিরোধী নীতি ) বড় তা সবার কাছে জলের মতো পরিষ্কার। গত কয়েক বছরে এমনিতেই এরা দেশবাসীর কাছে তাদের গ্রহণযোগ্যতা হারিয়েছে। এবার মনে হচ্ছে চন্দ্রবাবু ও লালুর মতো নিঃশেষ না হওয়া পর্যন্ত এরা নিজেরাই থামবে না । প্রতিবেশী রাজ্যের মহিয়সী মুখ্যমন্ত্রী বলেছেন এত বড় পদক্ষেপের আগে কাশ্মীরে...