ধূসর জীবন রাত্রি শেষের গভীর ভাবনায় ফিরে ফিরে আসে শুধু অনাগত আগামীর ইঁদুর দৌড়ের কোলাজ । একধারে হৃদয়ের আনাচেকানাচে অগুনতি সব শোক তাপ আরেক ধারে - অজস্র ফিরিস্তির সব মুষ্টিবদ্ধ শ্লোগান । এমনি করে জীবন ক ' দিন থাকবে চলমান , হিসেবের বাইরে চলছে অহর্নিশির সময় জ্ঞান । একদিন রাতের সাগর ভাসবে আলোক মালায় , দিনের পাহাড় লুকোবে মুখ অনাসৃষ্টির বীভৎসতায় । জীবন শুধুই মুদ্রা এবার অদেখা অচেনা পৃষ্ঠদেশ অপর পিঠেই আরেক আমি , জেনেও বুঝেও অজ্ঞান - না মেলা হিসেবের এই তো শুরু । এবার থেকে কচি পাতাগুলো হবে ছায়াহীন , অপরিণত । জীবন হবে তৃষ্ণাতুর মরু মরীচিকা ।
স্বপ্নের ফেরিওয়ালা