ধূসর জীবন
রাত্রি শেষের গভীর ভাবনায়
ফিরে ফিরে আসে শুধু
অনাগত আগামীর ইঁদুর দৌড়ের কোলাজ।
একধারে হৃদয়ের আনাচেকানাচে
অগুনতি সব শোক তাপ
আরেক ধারে -
ফিরে ফিরে আসে শুধু
অনাগত আগামীর ইঁদুর দৌড়ের কোলাজ।
একধারে হৃদয়ের আনাচেকানাচে
অগুনতি সব শোক তাপ
আরেক ধারে -
অজস্র ফিরিস্তির সব মুষ্টিবদ্ধ শ্লোগান।
এমনি করে জীবন ক'দিন থাকবে চলমান,
হিসেবের
বাইরে চলছে
এমনি করে জীবন ক'দিন থাকবে চলমান,
অহর্নিশির সময় জ্ঞান।
একদিন রাতের সাগর
একদিন রাতের সাগর
ভাসবে আলোক মালায়,
দিনের পাহাড় লুকোবে মুখ
অনাসৃষ্টির বীভৎসতায়।
জীবন শুধুই মুদ্রা এবার
অদেখা অচেনা পৃষ্ঠদেশ
অপর পিঠেই আরেক আমি,
জেনেও বুঝেও অজ্ঞান -
না মেলা হিসেবের এই তো শুরু।
এবার থেকে কচি পাতাগুলো
হবে ছায়াহীন, অপরিণত।
জীবন হবে তৃষ্ণাতুর মরু মরীচিকা।
জীবন শুধুই মুদ্রা এবার
অদেখা অচেনা পৃষ্ঠদেশ
অপর পিঠেই আরেক আমি,
এবার থেকে কচি পাতাগুলো
হবে ছায়াহীন, অপরিণত।
জীবন হবে তৃষ্ণাতুর মরু মরীচিকা।
Comments
Post a Comment