Skip to main content

Posts

Showing posts with the label প্রকাশিত কথা ও কবিতা ব্লগ ০৪-১১-২০২৫

ছিমছাম নান্দনিকতায় সুখপাঠ্য ‘বালার্ক’ - শারদীয়া ২০২৫

একগুচ্ছ কবিতা , শেষের পাতায় একটি সংক্ষিপ্ত গ্রন্থ আলোচনা এবং একটি দুইপৃষ্ঠাজোড়া গদ্য নিয়ে শিলচর থেকে প্রকাশিত হয়েছে বালার্ক পত্রিকার মাত্রই ২৪ পৃষ্ঠার ছিমছাম শারদীয় সংখ্যা ২০২৫ । প্রকাশকাল আশ্বিন ১৪৩২ । সম্পাদনায় রয়েছেন দুই বিশিষ্ট সাহিত্যিক অশোক বার্মা ও তপোজ্যোতি ভট্টাচার্য ( তাপস ) যদিও সেই অর্থে সম্পাদকীয় নেই । আছে যা তা হল একটি কাব্যিক দুর্গাবন্দনা । এও ব্যতিক্রমী। পৃষ্ঠাসংখ্যার বিচারে কেউ এই সংখ্যাটিকে দায়সারা ভাবতেই পারেন । এটাও ঠিক । তবে দায়সারা নয় প্রকৃতার্থেই দায় সারা , গভীর গরজের প্রতিফলন , দায় - দায়িত্বের আন্তরিক নির্বাহ । একটি শারদীয় সংখ্যা শুধু সংখ্যাই বর্ধিত করে না , অঞ্চলভিত্তিক সাহিত্যক্ষেত্রে একটি গরিমাময় সংযোজনও সূচিত করে । পৃষ্ঠাসংখ্যা সেখানে মুখ্য নয় । প্রথমেই সম্পাদকদ্বয়ের অন্যতম তপোজ্যোতি ভট্টাচার্য ‘ এ বড় বিপন্ন সময় ’ শিরোনামে লিখছেন সমকালীন পরিস্থিতির উপর একটি সংক্ষিপ্ত নিবন্ধ । অথবা বলা চলে একটি মুক্ত গদ্য । ‘...আমরা সমাজবদ্ধ জীব। ব্যক্তি যতই মননশীল বা কুশলী হোক, জীবন বয়ে চলে সামূহিক প্রজ্ঞার স্পন্দনে। নইলে সব হয়ে যায় পচাগলা বদ্ধ... ভারতবর্ষ বহুত্বব...