Skip to main content

Posts

Showing posts with the label প্রকাশিত ভাষা সংসদের 'অনুবাদ পত্রিকা' নভেম্বর ২০২৪

আই এম এ প্রফেশনাল কিলার

ছোট থেকেই অর্থাৎ এ বি সি ডি ইংরেজি অক্ষরের সাথে পরিচিত হওয়ার সময় থেকেই আমি একটি বাক্যের প্রতি আকৃষ্ট হয়ে পড়ে ছিলাম । সেই বয়সে কিজানি বাক্যটির অর্থ ভালো করে বুঝতে পারিনি। তবু কেন যে ভালো লেগেছিল ? আমি কাঠপে ন্‌সি ল দিয়ে খাতায় লিখে রেখে ছিলাম বাক্যটি। হাইস্কুলের শিক্ষয়িত্রী মা ’ কে আমি জিজ্ঞেস করেছিলাম -‘মা, এই বাক্যটির মানে কী হবে বলো তো ......’ মাত্র এ বি সি ডি শিখেছিলাম তখন। নার্সারি স্কুলের ছাত্র। আমার অনভিজ্ঞ হাতে জড়িয়ে জড়িয়ে লে খা বাক্যটিতে মা চোখ বুলিয়ে দেখলেন। একবার আমার দিকে তাকালেন। – তুমি নিজেই লিখেছো গৌতম ? – হ্যাঁ। কীভাবে জানলে ? কে শেখালো ? – একটি ইংরেজি সিনেমায়। দাদা দেখতে থাকার সময় আমিও দে খেছি লাম। সিনেমার হিরো হাতে একটি পিস্তল ধরে থাকে। মাথায় কালো টুপি আর কালো লম্বা কোট পরে। চোখদু’টি বড় করে মেলে, পিস্তলটির ট্রিগারে আঙুল রেখে বলেছিল - ‘আই এম এ প্রফেশনাল কিলার।’ আমার ভালো লেগেছিল। আমারও একটি পিস্তল আছে। আমারও একটি কালো কোট আছে। আমিও এই হিরোর মতো বলতে পারব - ‘আই এম এ প্রফেশনাল কিলার।’ – তুমি ভালো করে ইংরেজি শে খোইনি। লিখতে পারলে কী করে ? – দাদাকে বলেছিলাম মানে কথা...