Skip to main content

Posts

Showing posts with the label কবিতা - ১৩১

উনিশের এগারো

  উনিশের এগারো কথায় কথায় এগিয়ে চলে ব্যতিব্যস্ত জীবন   সেই কথারই সূত্র ধরে আসেন চণ্ডীচরণ ।   কথার ভাষায় আচম্বিতে ছলকে ওঠে লাল ব্যথায় হৃদয় উথলে ওঠে - নামটি কানাইলাল ।   রইল বাকি আজো যত রুধির হিসেব নিকেশ ভুলতে কি আর পারি তোমায় - দুরন্ত হিতেশ ?   উত্তরাধিকার সূত্রে স্মরি সে নাম - সত্যেন্দ্র অকুতোভয় শচীন্দ্র আর সঙ্গী সে বীরেন্দ্র ।   ভাষার কথায় ব্যর্থ গরজ জেগে ওঠে যখনি মনন জুড়ে তখনই ফেরেন অতন্দ্র তরণী ।   ভাষার বিভেদে উত্তাল ক্ষণে নদী যখন ফেনিল আলোকবর্তিকা দু ' হাতে ধরে পথটি দেখান সুনীল ।   ভাষার সূত্রে জিঘাংসা যখন হানে উদ্যত ছোবল তখনই আসেন মন গগনে জীবন্ত সুকোমল ।   ভুলিনি তোমাকে কুমুদরঞ্জন , মহী য়সী কমলা রাখবে মনে প্রজন্মান্তর - হলফ করে যায় বলা ।