Skip to main content

Posts

Showing posts with the label কবিতা - ৩৭৯

বন্দন হোক মাতৃভাষার

ওরা বলে - করতে হবে , আমরা বলি - মানব না। ওদের কথায় দেশ যে চলে , আমাদের তা মানায় না। ওরা হলো পিঁপড়ের জাত মিছিল করে ফোলায় বুক আমরা যত বাঁদর বংশ টেনে নামাই নিজের লোক।   ওরা হলো স্বদেশ পুত্র শেকড় কিন্তু দূর দেশে আমাদেরও একই সূত্র তিন পুরুষের এই দেশে। ওরা তবু রক্তচক্ষু দেখিয়ে করে অত্যাচার ভয়েই আমরা সিঁটিয়ে থাকি দু ' য়ে দু ' য়ে হই না চার।   এবার তবে ওদের মতোই জেগে ওঠার পালা মন্দির আর মসজিদ ছেড়ে রাস্তায় পা ফেলা। ভাষার দোহাই দিয়ে ওরা যতই করুক ফন্দি ফিকির ভাষার গানেই বাঁধব আমরা অধিকারের সু-প্রাচীর।   নিজের দেশে সবাই রাজা , ছিঁড়ছে ব্যানার অর্বাচীন কেউ বা ছেটায় ভাষার গায়ে কালি , ওরা মূর্খ দীন। একই ভাষা মায়ের দুই সন্তানের এই মিথ্যাচার       বন্ধ হোক , বন্দন হোক সবাকার মাতৃভাষার।