আমাদের সাহিত্য ভুবনে কবিতার যত বই প্রকাশিত হয় তার অনেক কম বই প্রকাশিত হতে দেখা যায় গল্পের । উপন্যাস কিংবা প্রবন্ধ সংকলন আরোও কম । একই ধারায় চিহ্নায়িত করা যায় পাঠককুলকেও । কবিতার তুলনায় গল্প উপন্যাসের পাঠক সংখ্যা নিতান্তই নগণ্য বলেও অভিহিত করা যায় নিঃসন্দেহে । সেই হিসেবে গল্পকারদের গল্প লিখনের এই শ্রমসাধ্য প্রয়াস তার যথাযথ মূল্য পায় না । কিন্তু এক্ষেত্রে তাঁদের চাইতে পাঠকেরই কিন্তু আখেরে ক্ষতি । কারণ দেখা যায় যে তুলনামূলকভাবে গল্পকারদের সুদূরপ্রসারী চিন্তাপ্রসূত গল্পগুলি সাধারণ পাঠকের মনকে দোলায়িত করতে সক্ষম কবিতার চাইতেও বেশি । মীনাক্ষী চক্রবর্তী সোম - এর সদ্যপ্রকাশিত গল্প সংকলন ‘ পুতুলঘর ’ এমনই একটি গ্রন্থ যার মধ্যে রয়েছে অনতিদীর্ঘ ১৭ টি গল্প যা নিশ্চিতভাবে পাঠকের মনোজগতে ভাবনার আলোড়ন সৃষ্টি করতে সক্ষম । গুয়াহাটির ভিকি কনিউনিকেশন অ্যান্ড অয়াসোসিয়েটস থেকে প্রকাশিত ৮৮ পৃষ্ঠার এই গ্রন্থটির ৭৮ পৃষ্ঠা জুড়ে রয়েছে মোট ১৭ টি ছোটগল্প। প্রতিটি গল্পই ভিন্ন ভিন্ন প্রেক্ষাপটে পারিপার্শ্বিক সমাজের বিচিত্র সব ঘটনাক্রম ও চিন্তাধারার নির্মোহ বিশ্লেষণের ফসল। পাঠক কিংবা সমাজের সাধারণ মানুষের চোখ...
স্বপ্নের ফেরিওয়ালা