Skip to main content

Posts

Showing posts with the label গল্প ৬

মিয়াঁও

  মিয়াঁও এক অলস দুপুরে , - এখন তো সবক ’ টি দুপুরই অলস । এখন বার , মাস , তারিখের নেই কোনও বালাই । এখন - “ দীর্ঘ দিবস , দীর্ঘ রজনী , দীর্ঘ বরষ - মাস ” । তো যে কথাটি হচ্ছিল - এমনি এক অলস দুপুরে রোজকার দিনের মতোই ড্রয়িং রুমে চেয়ারে বসে লেখালেখিতে মগ্ন ছিল ধ্রুব । এই লেখালেখি শব্দটাও হয়তো অচিরেই মুছে যাবে অভিধানের পাতা থেকে । বলা ভালো কিছু একটা টাইপ করছিল ধ্রুব । ওদিকে পূজা ঘরে ধ্রুবর চাইতেও বেশি নিমগ্ন হয়ে বসে রয়েছিল মুন । দিনের বেশির ভাগ সময় আকাশেই বিচরণ করে দু ’ টিতে । নিজ নিজ নামের প্রতি সুবিচারেই হয়তো বা । পূজা ঘরে কাটানো সময়ের ব্যাপ্তি দিন দিন বেড়েই চলেছে মুনের । দু ’ টি ফুটফুটে মেয়ে নিয়ে তিন বিছানাঘরের এক ফ্ল্যাটে এক সুখী গৃহকোণ মুনের । স্বামী স্ত্রী দু ’ টিতে কথাবার্তা বিশেষ হয় না এখন আর । যা কিছু তা ওই মেয়ে দু ’ টির ব্যাপারে আর কিছু টুকটাক সংসারের নিত্য প্রয়োজনের কথা । একটা সময় ছিল যখন ফুরাতো না কথা । যেন - এ বলে আমায় শোন , ও বলে আমায় শোন । সেদিন এমনি এক নিমগ্ন ক্ষণে হঠাৎ করে উভয়েরই কানে এল একটি শব্দ - ‘ মিয়াঁও ’ । সঙ্গে সঙ্গে প্রস্তুত হয়ে যায় ধ্রুব । ধ্রুব জানে নির্...