Skip to main content

Posts

Showing posts with the label গল্প পত্রিকা যাপন কথায় সাহিত্যিক সুশান্ত করের প্রবন্ধ

ছোটগল্পের সমালোচনা

  ছোটগল্পের সমালোচনা উজানের কথাঃ   ‘ দৃষ্টি ’ এখন আর বেরোয় না , ‘ দৃষ্টি ’ র প্রায় সবাই এখন ‘ উজান সাহিত্য গোষ্ঠী ’ র সঙ্গে। গোষ্ঠীর কাগজ ‘ উজান ’ বেরুচ্ছে। সব সংখ্যা হাতে নেই। যেক ’ টি আছে তার মধ্যে ২০১২তে প্রকাশিত ৭ম সংখ্যাতে এতে গল্প আছে প্রায় আটটি। এই সংখ্যাই শুরুতে নেবার কারণ হলো এ অব্দি উজানে প্রকাশিত , সবচে ’ ভালো গল্পটি প্রকাশিত হয়েছে এতেই । লিখেছেন বিদ্যুৎ চক্রবর্তী। তিনি মূলত নগাঁওর মানুষ। কর্মসূত্রে দীর্ঘদিন ধরে এখানে থাকেন। গল্প লেখেন বেশ , কিন্তু ছাপেন কম। গল্পটির নাম ‘ ওগো পরবাসী ’ । কার্বি আঙলঙের এক ছোট রেল ষ্টশনের কাছে ধনশিরি নদীর পাড়ে এসে বসতি গড়েছিলেন অনুলেখাদেবী এবং তাঁর স্বামী। দেশভাগ এবং দেশান্তরের পর। মিশ্রজনগোষ্ঠীর বসতি। সে বসতি এবং আশেপাশের ভূগোল , ইতিবৃত্ত মুন্সিয়ানার সঙ্গে বর্ণনা করেছেন লেখক। এ অব্দি আমরা দেখলাম যেখানে লেখকরা বহু কথা বলেও কোন কথা স্পষ্ট করতে পারেন না , সেখানে বিদ্যুৎ চক্রবর্তীর গদ্য কোথাও বা অদ্ভূৎ সুন্দর ব্যঞ্...