একদিন এসেছিল সে কোন যে মায়ার টানে সন্তরণের নবিশ আমি পড়েছি অথই জলে কিছু কথা ছিল, ছিল কিছু নিজ হাতে আঁকা ছবি। হারিয়েছি আমি সকাল বেলার প্রথম কদম ফুলে আসলে সবই ছিল হিজিবিজি কথারা আছে আজও যেমন ছিল - সবই। আমি তো চেয়েছি তারে, ফিরিয়েছে সে মুখ মুখ ফেরালেই কি মুছে যায় সব কিছু ? যায় না - সে কথা জেনেছি বহু পরে। নিভৃত অন্দরে সাজিয়ে রেখেছিল ছবি শেষের বেলায় বলেছিল সে কথা প্রতিভাসে বুকে আগলে রেখেছি ধরে। এ কেমন চাওয়া, স্বর্ণমৃগ মরীচিকা ? তরু নেমে আসে গুল্ম সকাশে ভালোবেসে নিষেধের বেড়াজাল ঘিরে প্রেমের অমোঘ টান। উথাল পাথাল ভাবনা বিশ্ব, অস্ফুটে গুমরে হৃদয় এ হৃদয়ে চির ভাস্বর হয়ে নীরব বাতিঘর দাঁড়িয়ে রয়েছে ভালোবাসা নিয়ে, প্রেম চির অম্লান। আমি তো দেখিনি তারে, তবু সে আমার। স্বপনে আসে না সে, বলে না তোমাকে ভালোবাসি মনের মানুষ হয়ে দিয়েছে নিজেকে বিলিয়ে। গোপন যে কথাটি বলিনি কোনোদিন অজানিতেই সে মায়েরই এক রূপ এক দেহ এক প্রাণ - আরশিতে দেখেছি মিলিয়ে।
স্বপ্নের ফেরিওয়ালা