একাকী বেলার পণ দাঁড়াবার জায়গা নেই কোথাও , সব পথ সাঁকোময় - হাতল বিহীন। এপারে ওপারে দামাল বেলায় চরকি নাচনে কেটেছে দিন , এখনও ফিরে আসে গভীর রাতে দুঃস্বপ্নের ভয়াল কোলাজে। সব মাটি পিচ্ছিল , কিংবা চোরাবালি চেনা পথেই তাল তাল কাদা , চেনা মুখেই অবিশ্বাসের কথা। হৃদয়ে ধরে রাখা পরিচিত অবয়ব নিমেষে হাতছাড়া , অবাক পিছপা। ছন্নছাড়া রোদের আলোয় ঝলসে ওঠে একান্নবর্তী যাপন কথা , পুড়ে খাক যত বৃন্ততুতো কুসুম। আঘাতে আঘাতে দীর্ণ হৃদয়ে কালসিটে শুধু বিচ্ছেদ ব্যথাময় শীর্ণ দু ' পায়ে স্থবির শিরোপা লোলুপ। বিলুপ্ত সব সাহচর্যের সঞ্চিত ব্যথা - উথলে উঠে হৃদয় , ডুকরে উঠে বুক , অপমানে ঢেকে রাখি মুখ। হোক লিখা ইতিহাস ফের প্রত্যয় ভরা পোক্ত পায়ে পেরিয়ে যাব সাঁকো , দেবো একেলা পথেও বেণীর সঙ্গে মাথা।
স্বপ্নের ফেরিওয়ালা