Skip to main content

Posts

Showing posts with the label কবিতা - ২৯২

রণপা ছেলের মা

এক অঘ্রানে সবুজ ধানের দেশে ঘরে ঘরে এসেছিল ওরা রণপা চড়ে - রাতের আঁধারে ছায়াময় ছায়ামূর্তি হয়ে বাড়িয়েছিল হাত। হাড়ভাঙা দিনশেষে সমবেত অভিসারে সুখমুখ রাত্রিযাপন। মুঠো মুঠো আতপের গন্ধ ছড়ায় চরাচরে ঘাম ঝরে দিনভর ফসলের গায়। সেই রাতে ফিরে আসে ফসল সবুজের বেলাশেষে শুভ্র তণ্ডুল হয়ে , পরিহাসে চেনা গন্ধ নিয়ে। রাখাল সেবা হবে এক রাতে , সোনার ফসল ভরা গাঁয়ে। তারপর উঠোন জুড়ে ধানি আলপনা বৃত্ত মাড়াই পথে চেনা পথ চলা , ঘামঝরা উঠোনে ফিরে আসে উনুনজোড়া অমাবস্যা খোলা আকাশতলে। কোনো এক ফুলকি প্রতীক্ষায় অসহায় অনশনে রণপা ছেলের মা,  অসীম আকাশ জুড়ে - অনন্ত নিরাশা।